'যার যে জায়গায় থাকা উচিত, সে সেই জায়গায় নাই'

অভিমান হোক, ক্ষোভ হোক বা যে কারণেই হোক অনেকেই বিদেশ চলে গেছে। আমি বিশ্বাস করি, মেধাবীকেই প্রথম জায়গা দেওয়া উচিত।

আসলে যার যে জায়গায় থাকা উচিত, সে সেই জায়গায় নাই উল্লেখ করে জনপ্রিয় সংগীতশিল্পী খুরশীদ আলম বলেছেন, যে খেলার ছেলে, সে আসতেছে গানে। আর যে সত্যিকারের শিল্পী, সে নেই।

সম্প্রতি দেশ রূপান্তরের শুক্রবারের আড্ডায় এসে খুরশীদ আলম এ মন্তব্য করেন।

খুরশীদ আলম বলেন, অভিমান হোক, ক্ষোভ হোক বা যে কারণেই হোক অনেকেই বিদেশ চলে গেছে। আমি বিশ্বাস করি, মেধাবীকেই প্রথম জায়গা দেওয়া উচিত।

অপ্রাপ্তি ও সন্তুষ্ট প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সন্তুষ্টি তো নিজের কাছে। জীবনে অনেক অপ্রাপ্তি আছে। তবু আমি সন্তুষ্ট। শুধু একটা চিন্তা হয়, আমার বাড়িঘর নাই। আর কিছু না। তবু ভালো আছি, অনেক ভালো।

বিস্তারিত পড়ুন দেশ রূপান্তরের বিশেষ আয়োজন শুক্রবারের আড্ডায়: সঙ্গী হলেন চুমকিদের পথ হলো আনন্দের