প্রান্তিক পর্যায়ে অ্যাগ্রিসাপ্লাই চেইনে যুক্ত ব্যাংকিং সেবা

কক্সবাজার জিলার উখিয়া উপজেলাধীন রত্নাপালং ইউনিয়নের ই-ফার্মারস বাংলাদেশের লিমিটেডের ‘ই-ফার্মার’ প্রজেক্ট ও একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে । গত বৃহস্পতিবার সকাল ১০টায় ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্যা ইউনাইটেড ন্যাশনস’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন প্রজেক্ট উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ফিতা কেটে এবং একদিন কৃষকের ১০ টাকার অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে উক্ত প্রজেক্টে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাইরুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান, রত্নাপালং ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয় গ্যালভেজ, ইমার্জেন্সি অ্যান্ড রেসিলেন্স কর্ডিনেটর; ড. বিদ্যুৎ কুমার মহালদার, সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার, এফএও; জাহিদুজ্জামান সাঈদ, কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক, ই-ফার্মাস বাংলাদেশ লিমিটেড শিকদার আক্তারুজ্জামান, চেয়ারম্যান, ডিজিটাল ট্রি বাংলাদেশ লিমিটেড জাকির হোসেন ভূঁইয়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফ আই এফ এল, ব্যাংক এশিয়া লিমিটেড সালমা রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, চট্টগ্রাম। রাজিব ধর, এফএভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ,ব্যাংক এশিয়া লিমিটেড।  বিজ্ঞপ্তি