সাকা চৌধুরীর এনডিপির নিবন্ধন নিয়ে রায় স্থগিত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ- কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) প্রতিষ্ঠিত এনডিপিকে (ন্যাশন্যাল ডেমোক্রেটিক পার্টি) নিবন্ধনের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হাইকোর্টের রায় স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (ইসি) লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। ইসির পক্ষে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন।

সাবরিনা জেরিন দেশ রূপান্তরকে বলেন, ২০১৩ সালের ৭ জুলাই এনডিপির নিবন্ধনের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে রায় দেয় হাইকোর্ট। এরপর ইসিতে যাচাই শেষে শর্ত পূরণ না হওয়ায় তাদের নিবন্ধনের আবেদন খারিজ হয়।