চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ মে) সকাল ৮টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূর নাম নূর নাগার (১৯)। তার স্বামীর নাম আবদুল কাদের। তাদের ৫ মাস বয়সী এক কন্যাসন্তান আছে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য জানতে তদন্ত চলছে।