মক্কা-মদিনায় হোটেল রুমে গোসলের পানি কিন্তু গরম থাকবে হজের সময়। কারণ এখন গরমকালে হজ হচ্ছে, আর ছাদের পানির ট্যাংকি সারাদিন রাতেও ঠান্ডা হয় না।
প্রথম প্রথম একটু অস্বস্থি হবে, পরে ঠিক হয়ে যাবে। পানি গরমের কারণে অনেককে দেখেছি, বালতিতে পানি জমিয়ে রাখে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। অথবা গোসলের সময় ফ্রিজের ঠান্ডা পানি মিশিয়ে নেয়। হাতে সময় থাকলে চেষ্টা করে দেখতে পারেন।
তবে গরম পানিতে একেবারে খারাপ লাগে না গোসল করতে, প্রথম দুই একদিন খারাপ লাগলেও পরে অভ্যস্ত হয়ে যাবেন। আর গরম পানি শরীর ব্যথা এবং ক্লান্তি কিছুটা উপশম করে।