ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (আইডব্লিউএফএম), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৯৯৭ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত কর্মরত থেকে অধ্যাপক হিসেবে অবসর পূর্বকালীন ছুটিতে (পিআরএল) যান। আইডব্লিউএফএম, বুয়েটে থাকাকালীন তিনি জাইকা, ইউ, আইএফএডি, ডিএফআইডি, ইউএসএইড কর্তৃক অর্থায়নপুষ্ট বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে কাজ করেন ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও ট্রেইনিংয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিদেশি পিয়ার রিভিউড জার্নালে তার ৩০টিরও অধিক গবেষণাপত্র এবং ৫০টির অধিক সেমিনারে কনফারেন্স পেপার প্রকাশিত হয়, যার কয়েকটি বুক চাপটারের অন্তর্ভূক্ত। তিনি একটি পিএইচডি থিসিস ও ১৫টি এমএসসি থিসিসে সুপারভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন।

বুয়েটে যোগদানের পূর্বে তিনি প্রায় ১০ বছর এলজিইডি, আরএইচডি, বিবিএ কর্তৃক গৃহীত বিভিন্ন দেশি ও বিদেশি প্রকল্পে সাফল্যের সঙ্গে পরামর্শক/টিম লিডার হিসেবে সফলতা ও সুনামের সঙ্গে কাজ করেন। বিজ্ঞপ্তি