সিলেট বিভাগের সেরা জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ বিভাগীয় পর্যায়ে তাকে সেরা হিসেবে নির্বাচিত করে। বিভাগীয় সেরা হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, করোনাকালীন অনলাইনে ক্লাস চলমান রাখা, জেলায় ৩৪টি রেকর্ডিং স্টুডিও স্থাপন, মিড-ডে মিল সফলভাবে বাস্তবায়ন ও জেলায় শতাধিক আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসাডর তৈরিতে বিশেষ ভূমিকা পালন করায় মো. রুহুল্লাহকে সিলেট বিভাগের সেরা জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।