ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৯ মে) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম ৬৪৩ পুরিয়া হেরোইন, ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মি.লি. দেশি মদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।