ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু ১৪ জুন থেকে

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি ১৪ জুন থেকে শুরু হবে। গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রীত টিকিট এবার ফেরত নেওয়া হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা এ বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘১৪ জুন থেকে পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুনে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ জুনের টিকিট। একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওইদিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের টিকিট। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে ও পূর্বাঞ্চলে দুপুর ১২টায় বিক্রি শুরু হবে।