পণ্যমূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে এখন কথা বলার স্বাধীনতা নেই। দেশ ভয়ংকর ক্রান্তিকাল অতিক্রম করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ কষ্টে আছে। ধর্মীয় অধিকার পালন করার সময় বিরোধী দলের নেতাকর্মীদের দমনের নামে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি নিজে অসহায় মানুষের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেন।