রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ২৫ হাজার ৯৫৭ পিস ইয়াবা, ৮৪ কেজি ৩০ পুরিয়া গাঁজা, ৬০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।