মে মাসে ২৮২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রূপা, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ী, কাঠ, চা পাতা, কয়লা, কারেন্ট/সুতার জাল, পাথর, ট্রাক/কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি/ইজিবাইক এবং মোটরসাইকেল। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, ম্যাগাজিন, সব ধরনের গান, সালফার, বিস্ফোরক স্টিক, সাতটি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি। 

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ার, গাঁজা, কোকেন ইত্যাদি। বিজ্ঞপ্তি