সরকারী হাসপাতালে সরবরাহকৃত জন্মনিরোধক বড়ি ভারতে পাচারের সময় জব্দ করেছে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ।
শ্যামনগর থানার উপ পরিদর্শক আরিফুর রহমান ফারাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিছ সুখী বড়ি জব্দ করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃদেশীয় সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা ইসরাফিল গাজী ও মোজাম গাজী।