পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তার হলেন সব্যসাচী সোম্য (২৯) ও নূরুল হক নাফিউর (২৫)। এর মধ্যে গত শুক্রবার বিকেলে সোম্য ও গতকাল শনিবার দুপুরে নাফিউর মরদেহ উদ্ধার করা হয়।
গত শুক্রবার সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার ছাত্র ও এক ড্রাইভার স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের পাশের চরে ঘুরতে যান। তারা গোসল করতে নামলে দুজন নিখোঁজ হন। ওই দিন দুপুর ১২টার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড।
সব্যসাচী সোম্যের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সাজন গ্রামে। নূরুল হক নাফি ঢাকা জেলার ভাটারা থানার বাসিন্দা।
উদ্ধার অভিযানে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অংশগ্রহণ করে। উদ্ধারকৃতদের মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি