সুদক্ষ মানবসম্পদ গড়ে উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে খুলনায় জেনারেল ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
রবিবার (৪ জুন) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, অনুষদ সদস্য আবুল কালাম মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।