হাজিরা আল্লাহর মেহমান

খাবার, হোটেল, যাতায়াত নিয়ে খুব বেশি চিন্তা না করা। আল্লাহর ওপর ভরসা রাখা সর্ব বিষয়ে। আল্লাহ তার মেহমানকে কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবেন। হজ এজেন্সি কর্র্তৃপক্ষ প্রয়োজনীয় সেবা কিংবা সহযোগিতা না করলে, হারিয়ে গেলে, দলছুট হলে, আমলে ভুল হলে, শরীর খারাপ হলে, পুলিশ ধাক্কা দিলে বা ঢুকতে না দিলে, অনাকাক্সিক্ষত কিছু হলে, আতঙ্কিত না হওয়া, আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই উত্তম। মনে রাখবেন, আপনি আল্লাহর মেহমান। তিনি সবকিছু দেখছেন, এর একটা সুরাহা অবশ্যই হবে।