বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল সোমবার সকালে বাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার) বিএএম, এনডিসি, উপমহাপরিচালক (প্রশাসন), পরিচালক, অন্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভিডিও টেলিকনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন, ৬৪টি জেলাসহ মাঠপর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিল। বিজ্ঞপ্তি