টেনিসের উন্মুক্ত যুগে ৫৫ বছর পর গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলের কোনো খেলোয়াড়। বিয়েত্রিস হাদ্দাদ মাইয়া ফ্রেঞ্চ ওপেনের শেষ চার-এ উঠেছেন অঘটন ঘটিয়ে। নারী এককের তৃতীয় কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছেন তিনি সপ্তম বাছাই ওনস জাবুরকে।
গতবছরের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন জাবুর। রোলাঁ গারোতে প্রথম সেট তিনিই জিতেছিলেন। কিন্তু দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে নেন তিনি। তৃতীয় সেট জিতেছেন খুব সহজে, ৬-১ গেমে।
সেমিতে শীর্ষ বাছাই ইগা সোয়াতেক বা কোকো গফের মধ্যেকার শেষ কোয়ার্টার ফাইনাল জয়ীর সঙ্গে খেলতে হবে হাদ্দাদকে। অপর সেমিফাইনাল হবে সাবালেংকা-মুখোভার মধ্যে।