মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইলে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ভোলাইল গেউদ্দার বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।

ছালেহার ছোট ছেলে আবদুর জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় বোন মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।