শ্যাম্পু করার সঠিক নিয়ম

শ্যাম্পু করার সঠিক নিয়ম অনেকেই জানেন না। ফলে শ্যাম্পু কম বা বেশি ব্যবহারে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়, এমনকি চুল পরতেও থাকে। প্রথমেই চুলের ধরন বুঝে শ্যাম্পু এবং কন্ডিশনার বেছে নিন। শ্যাম্পু করার আগে চুলে তেল দিন। চুলে শ্যাম্পু করার ২-৩ ঘণ্টা আগে স্ক্যাল্প এবং চুলে ভালো করে তেল লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। চুলে তেল মাখলে, তবেই শ্যাম্পুতে যেসব রাসায়নিক থাকে, তা থেকে চুলের গোড়াটা বাঁচানো যাবে। নারিকেল তেল ব্যবহার করা সবচেয়ে ভালো। বড় দাঁতের চিরুনি দিয়ে জট ছাড়ান শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়ানো খুব গুরুত্বপূর্ণ। বড় এবং চওড়া দাঁতের চিরুনি খুব সহজেই চুল জটমুক্ত করতে পারে। এতে চুলে টান কম পড়ে, চুল ভাঙা এবং পড়াও আটকায়।

প্রথমেই হালকা গরম পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন। এক মিনিট চুল ভিজিয়ে রাখুন। শ্যাম্পু দিয়ে চুল এবং মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার করুন। শ্যাম্পু করার সময় মাথার ত্বকে ম্যাসাজ করবেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল ভালো থাকে। শ্যাম্পু করার পর ঠান্ডা পানিতে চুল ধুয়ে ফেলুন। হালকা গরম পানি আপনার চুলের কিউটিকল খুলে দেবে এবং ঠান্ডা পানি তা বন্ধ করবে। এরপর কন্ডিশনার ব্যবহার করুন। মাথার ত্বকে কন্ডিশনার লাগাবেন না। শুধু চুলে লাগান। কন্ডিশনার লাগানোর পর পাঁচ মিনিট রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন। মাথা মোছা চুল ধোয়ার পর একেবারে নরম তোয়ালে দিয়ে মাথা মুছুন। কিন্তু কখনই খুব জোরে ঘষে ঘষে মাথা মুছবেন না। এতে চুল ঝরতে পারে। একেবারে আলতো হাতে মাথা মোছার চেষ্টা করুন। চুল শুকানো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর চেয়ে, প্রাকৃতিক বা ফ্যানের তলায় চুল শুকানো ভালো। ড্রায়ারের অতিরিক্ত তাপ চুল রুক্ষ, শুষ্ক করে তোলে। চুল ঝরে আরও বেশি। তাই, চুল প্রাকৃতিকভাবে শুকাতে দিন।