ফ্রেঞ্চ ওপেন

সোয়াতেকই চ্যাম্পিয়ন

ফ্রেঞ্চ ওপেনের নারী এককের শিরোপা অক্ষুন্ন রেখেছেন পোল্যান্ডের ইগা সোয়াতেক। গতরাতে ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছেন ক্লে-কোর্টের সর্বোচ্চ আসরের।


২০২০ সালে প্যারিসে প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছিলেন সোয়াতেক। ২০২১ সালে চ্যাম্পিয়ন হন চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রাইচিকোভা। তারই স্বদেশী মুখোভা গতকাল দ্বিতীয় সেটে দারুণ খেলে ম্যাচে ফিরেছিলেন। তৃতীয় সেটে ৪-৩ গেমে যখন এগিয়ে যান মুখোভা, মনে হচ্ছিল তিনিই জিততে যাচ্ছেন শিরোপা। কিন্তু অষ্টম গেমে মুখোভার সেট ব্রেক করে সমতা ফেরান নাম্বার ওয়ান সোয়াতেক। পরবর্তিতে নিজের সার্ভ জেতেন এবং আবার মুখোভার সার্ভিস ব্রেক করে ৬-৪ জিতে নেন গেম, সেট এবং ম্যাচ।

খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হওয়ায় কেঁদে ফেলেন মুখোভা

২০২২'র ইউএস ওপেনের পর আবার গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতলেন ইগা সোয়াতেক।