অনেক বছর ধরে একই বিন্দুতে মিশে আছে তিন বন্ধুর স্বপ্ন। এবার সে স্বপ্নের পথচলা শুরু হলো চট্টগ্রামে। সম্প্রতি যৌথভাবে উদ্বোধন হলো মেড ইন বাংলাদেশ, এমভিনাস ও বি হ্যাপি এন্টারটেনমেন্টের শাখা।
ঢাকায় দীর্ঘদিনের পথচলার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে কার্যক্রমের সূচনা করেছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগে যুক্ত রয়েছেন সংগীতশিল্পী ইমরান হোসাইন। পরিচয় সংগীতশিল্পী হলেও মেড ইন বাংলাদেশ নিয়ে কাজ করছেন সুবিধাবঞ্চিত শিল্পীদের তুলে ধরতে। অপরজন সাকিব সনেট। চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণের পাশাপাশি কাজ করছেন‘বি হ্যাপি এন্টারটেইনমেন্ট নিয়ে। অন্যদিকে নিয়াজুল ইসলাম রনি লজিস্টিক ব্যবসায় প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের নাম এমভিনেস।
সাকিব সনেট বলেন, ‘আমরা তিনবন্ধু একসাথে বেড়ে না উঠলেও অনেক বছর ধরে একসঙ্গে পথ চলছি। এবার চট্টগ্রামে নিজেদের একত্রে পথচলা শুরু। আশা করছি আমাদের যৌথ উদ্যোগ কাজকে আরও গতিশীল করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারকোডের চেয়ারম্যান মঞ্জুরুল হক, ব্যবসায়ী রুম্মান আহমেদ, খালেকুজ্জামান মিরাজ, আরফাতুল ইসলাম আকিব প্রমুখ।