সুনীল অর্থনীতির সুফল কাজে লাগিয়ে বাংলাদেশও বিশ্বে তাক লাগাবে। সামুদ্রিক মৎস্য আহরণসহ এই সম্পদের সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্য, অর্থনীতি ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশও বিপ্লব ঘটাবে। ইলিশ উৎপাদনে বাংলাদেশ যেমন বিশ্বে প্রথম, সুনীল অর্থনীতি ব্যবহারেও দেশটি কাক্সিক্ষত অবস্থানে থাকবে।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘সুনীল অর্থনীতির সুফল অর্জনে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প’ শীর্ষক সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও প্রাজ্ঞ নেতৃত্বে সমুদ্র বিজয়ের ফলে সুনীল অর্থনীতি নিয়ে গবেষণা পরিচালনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সমুদ্রের প্রচলিত ও অপ্রচলিত মৎস্যসম্পদ নিয়ে গবেষণা পরিচালনা করছে। সুনীল অর্থনীতি পরিকল্পনা বাস্তবায়ন ও সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে ব্যাপক কাজ করছি।’ বিজ্ঞপ্তি