উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টপ অর্ডার জ্বলে উঠতে ব্যর্থ হলেও মূলত মুর্দিশা খাতুনের অপরাজিত ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় লাল-সবুজের মেয়েরা।
হংকংয়ের মং ককের মিশন রোড গ্রাউন্ডে সোমবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল দলটি। তাই রানের গতিও ছিল ধীর। পরে স্বর্ণা আক্তারকে নিয়ে মুর্শিদা দলকে টেনেছেন।
স্বার্না ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করেন। মুর্শিদা ৪৪ বলে ৭ চারে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রাবেয়া ১৪ বলে অপরাজিত ১৫ রান করেন। সুবাদে ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৯৭/৬। সেখান থেকে শেষ ৫ ওভারে তারা তুলেছে ৫১ রান।
বাংলাদেশ এই আসরে খেলছে লতা মন্ডলের নেতৃত্বে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও রয়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও স্বাগতিক হংকং।