বরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশর আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।