মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
আপনার জন্মকালে অষ্টমপতি গ্রহের অবস্থানের ফলে পঞ্চতিথির কারণে আপনার আসন্ন দিনগুলোতে অস্থিরতা বাড়বে। হয়তো সামাজিকভাবে হেয় হবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতকের কেতুর তাৎকালিক শনিগ্রহের ফেরে আদিরসের আধিক্ষে আর্থিক রূপে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই স্বীয় রিপুকে বশ করুন।
মিথুন : ২১ মে-২০ জুন
অধিমিত্র গ্রহাদি তাহাদের পারস্পরিক দশান্তর্দশায় এবং পরস্পরের ক্ষেত্রে অবস্থান করায় জাতকের ধর্মের প্রতি ভক্তি আসন্ন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতকু-লীতে গ্রহাদি তুঙ্গ এবং স্ব-গৃহস্থ বড়বর্গ শুদ্ধ হওয়ায় জাতকের পারিবারিক ও ব্যক্তিগত রূপে হয়তো আর্থিক অনটনের লক্ষণ দেখা দিতে পারে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
শুক্রস্য ভোজনে জাতো বলবান ধার্মিকো সদা, মহাধনী ভবেন্নিত্যং বাণিজ্যেন বিশেষত, ফলে জাতক ধনাঢ্য ব্যক্তির সহযোগিতায় ধনশালী হবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
লগ্নেশ বা লগ্নপতি জাতকের জন্মকালীন লগ্নে তৃতীয়স্থানে অবস্থান করায় সহসা ভূমির অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
দ্বাদশপতি ষষ্ঠে অবস্থান করায় জাতক তার মাতুল বা পিতৃব্য দ্বারা বিশেষ রূপে উপকৃত হবেন। খুব সম্ভব স্ত্রীর কারণে সহসা বিদেশ ভ্রমণ অবশ্যম্ভাবী।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
দ্বিতীয়পতি পঞ্চমে দৃষ্ট হওয়ায় জাতক পতœী বা হবু পতœীর পারিবারিক কারণে দূত্যক্রীড়ায় প্রভূত অর্থ উপার্জন করবেন। পরোপকারে অর্থব্যয় হবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
ধনপতি শনিগ্রহের কুদৃষ্টির ফলে জাতক স্ত্রী বা দয়িতার ছলনায় দুঃখে জর্জরিত হবেন। আপনার সঙ্গে ভালোবাসার ভান করে অন্যস্থানে দেহ দান করবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
একাদশপতি নবমে মঙ্গলের তাড়নায় তাড়িত হওয়ায় জাতক সামাজিক রূপে পরিত্যক্ত সম্পত্তি লাভের সুযোগ পাবেন। তবে উৎকোচ পরিহার করুন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতকের জন্মকালে শুক্রের দ্রাঘিমাংশে অবস্থানের ফলে, বিপরীত লিঙ্গের সঙ্গে আর্থিক ও আদিরসের বিষয়ে ঝগড়া-বিবাদ, দুশ্চিন্তা, অস্থিরতা দেখা দেবে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
জন্মকু-লীতে শনি কেনাদ্রকোণাদিতে অবস্থানের ফলে জাতকের ধনসম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক রূপেও আর্থিক সম্পদ বৃদ্ধি পাবে।