নেশন্স লিগের ফাইনালে ক্রোয়েশিয়া

বড় কোনো প্রতিযোগিতায় শিরোপা জয় থেকে আর মাত্র এক জয় ‍দূরে দাঁড়িয়ে ক্রোয়েশিয়া। নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের ফাইনালে উঠে গেছে দলটি।

বুধরাত রাতে নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে দারুণ এক জয় তুলে নেয় ক্রোয়াটরা। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই লড়াইয়ে শেষে ৪-২ গোলের জয়ে শিরোপার মঞ্চে পা রাখে লুকা মদ্রিচরা।

এ ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল ক্রোয়েশিয়ার। তাই প্রথমে এগিয়ে গিয়েও হার মানতে জয় ডাচদের।

নেদারল্যান্ডস বেশ সমস্যায় পড়েছিল মাতিয়াস ডি লাইটকে না পাওয়ায়। তারপরও ৩৪তম মিনিটে ডোনিয়েল মালেনের গোলে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে রটারডামের গ্যালারি।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান ক্রামারিচ। ৭২তম মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হয়ে সমতা ফেরান নোয়া লাং। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

বদলি নামা ব্রুনো পেতকোভিচের অতিরিক্ত সময়ের দূরপাল্লার গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। পরে লুকা মদ্রিচের পেনাল্টি গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় দলটির।

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ সালের বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। যদিও গত বারের চ্যাম্পিয়ন এবং কাতারের রানার্স ফ্রান্সের কাছে হারে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হলেও নেশন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার নতুন স্বপ্ন এখন লুকা মদ্রিচদের।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার, লড়বে স্পেন ও ইতালি। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে রবিবার শিরোপা লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া।