বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় ‘নতুন মাত্রা’ যোগ করতে চারটি সেন্টার চালু করল ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। নতুন সেন্টারগুলো হলো ব্রেস্ট সেন্টার, হেপাটোবিলিয়ারি/লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, গ্যাস্ট্রো/ হেপাটো/প্যানক্রিয়াস সেন্টার এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সম্প্রতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম সেন্টার চারটির উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে সাকিফ শামীম বলেন, ‘আমাদের সব রোগীরা তাদের সুস্থতার পথে ল্যাবএইড ক্যানসার হাসপাতালের উন্নত চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি আমাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ এবং সহানুভূতিশীল চিকিৎসা পাবেন।’
অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ব্রেস্ট সেন্টারের কনসালট্যান্ট ডা. আলী নাফিসা, গ্যাস্ট্রোএন্টেরোলজির সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. এসএম ইসহাক, ক্লিনিক্যাল অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এহতেশামুল হক এবং ডাক্তার. এএফএম কামাল উদ্দিন এবং গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মরিয়ম ফারুকী (স্বাতী) এবং অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং প্রফেসর ডাক্তার সৈয়দ সহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি