মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
যাক দুর্ভাবনা কেটে এবার জাতকের জীবনে সাফল্যের সময়। এবার হয়তো নিজগুণে জাতক ধীরে ধীরে ফেলে রাখা কাজ সহজেই সমাধা করবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
এবার জাতকের এ সপ্তাহটা নির্ভাবনায় অতিবাহিত হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝির পালা শেষ হবে। জীবন মধুরতম হবে।
মিথুন : ২১ মে-২০ জুন
এ সপ্তাহে জাতক ঠগবাজের হাতে পড়বেন। নকলের ভিড়ে পড়ে কিছুটা লোকসান হতে পারে। তাই প্রকৃত জিনিস বাছাই করে নিন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
এ সপ্তাহটা জাতকের জন্য বিব্রতকর হবে। আপনি ভুল রূপে চিহ্নিত হতে পারেন। তবে দয়িতার সাহায্যে পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান হবে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
অবিশ্বাস্য হলেও দেখা যাবে যে, আপনার চারদিকে দুস্থ নর-নারীর আনাগোনা বেড়ে যাবে। যথাসম্ভব আর্থিক সাহায্য করুন উপকার হবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
পারিবারিক বিষয়ে জাতকের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন হতে পারে। হয়তো জায়গা-জমি বা মূল্যবান কোনো দ্রব্য বেহাত হবে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতক অন্ত্রের রোগ আক্রান্ত হতে পারেন। তবে একাদশপতি যুক্ত হওয়ায় ভালো চিকিৎসকের পরামর্শে রোগমুক্ত হবেন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
ভগবান পরাশরের মতে রাহুর তুঙ্গে বা উচ্চাসনে অবস্থান করবেন। অতএব এ সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলতে পারেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতকের রোগ বালাই দূর হবে। শ্রীবৃদ্ধি পাবে এবং একই সঙ্গে নতুন প্রেমে জড়িয়ে পড়বেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
যুবক-যুবতীরা চন্দ্রের প্রভাবে মিত্রজনের সঙ্গে অযথা তর্কে-বিতর্কে জড়িয়ে পড়বেন। একটু বুদ্ধি করে চলুন অবশ্যই সফল হবেন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতকের কু-লী বিচারে নাক্ষত্রিক দশাপদ্ধতির ব্যবহারে জানা যায় যে, জাতকের স্বপ্ন পূরণের কাল। দেরি নয় জাতক দ্রুত হাতের কাজ সমাধা করুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
জাতকেরা সহসা নিজ অবস্থান থেকে দূরে সরে যাবেন। তবে দূরের যাত্রা শুভ। তাই দুশ্চিন্তা না করে আল্লাহর নাম নিয়ে কাজে নামুন।