ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৬৬ পিস ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৩৯৭.৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।