দুপুরে ভাত খাওয়ার পর যা করবেন না

ভাত খাওয়ার পর অনেকেই অনেক কিছু করেন। যার অনেক কিছুই আপনার করা উচিত না। খাওয়ার পরে কী করবেন জেনে রাখুন।

১. অনেকেই ভাত খাওয়ার পর কোনো একটা ফল খান। অনেকের ধারণা ভরা পেটে ফল খেতে হয়। কিন্তু ডায়েটিশিয়ান থেকে চিকিৎসক সবাই ভাত খাওয়ার অন্তত ঘণ্টাখানেক পরে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নয়তো আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে।

২. ভাত খাওয়ার পর ধূমপান করা থেকে বিরত থাকুন। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে পেট ভরে খাওয়ার পরেই ধূমপান করলে স্বাভাবিক সময়ের থেকে ১০ গুণ বেশি ক্ষতি হয়। খাবারে যে প্রোটিন খেলেন তার কার্যকারিতা কমে যায়।

৩. অনেকেই আছেন ভাত খাওয়ার পর গোসল করতে যান। কিন্তু মনে রাখবেন ভাত খাওয়ার পর আমাদের শরীরের মেটাবলিজম বেড়ে যায়। যা খাবার হজম করতে সহায়ক। এবার সেই সময় গোসল করলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে পড়ে যায়, ফলে কমে যায় মেটাবলিজমও। তাই কখনো এই কাজটি করবেন না। যদি গোসল করতেই হয় তবে ঘণ্টাখানেক বিরতি নিয়ে করুন।

৪. ভাত খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস। এর ফলে শরীরে মেদ জমে। এর ফলে খাবার হজমে সমস্যা হয়। গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার পর অন্তত ৩০-৪০ মিনিট বসে থাকুন। বই পড়ুন। টিভি দেখুন। ছাদে বা ঘরের মধ্যে হাঁটাচলাও করতে পারেন।

৫. ভাত খাওয়ার পর চা খাওয়ার বদঅভ্যাসও অনেকেরই থাকে। চায়ের ট্যানিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে ১০০ গুণ বাড়িয়ে তোলে। তাই একটু অপেক্ষার পর চা পান করা আপনার জন্য ভালো।