শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ নানা আয়োজনে পালন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, ভাষাসৈনিক প্রয়াত সামসুল হকের ২৫তম মৃত্যুবার্ষিকী। সামসুল হক ১৯৯৮ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন।
তার গ্রামের বাড়ি গাজীপুরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গেরবান্দ গ্রামে গাজীপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল। বক্তব্য রাখেন মরহুম সামসুল হকের ছেলে হুমায়ূন কবীর, অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুল কবির, ডা. নাজিম উদ্দিন আহমেদ ও গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ূন হিমু প্রমুখ।