তারকার স্ট্যাটাস

‘যত আঘাত

সবটাই ভালোবাসার দ্বন্দ্ব।

যত ঘৃণা

সবটাই লোভের যন্ত্রণা।

যত ইগো

সবটাই আমিত্বের প্রাধান্য।

আর এক জীবনের

সংগ্রামে এত কিছু

সহ্য করার জন্য

বয়ে বেড়াতে হয় কতটা ওজন

শক্তি ধারণ করতে, হজম করতে

নীরবে দুর্গম পথটা পাড়ি দিতে হয়

জানো তো?!

সেই কারণে বন্ধু কমে যায়’

গতকাল সন্ধ্যায় দমকা হাওয়া দিয়ে রাজধানীতে ঝুম বৃষ্টি। গাড়িতে বসে রাস্তায় যেতে ফাহমিদা নবী একান্ত অনুভূতির কথা লিখেছেন ফেসবুকের ওয়ালে। কথাগুলোর পেছনের কথা জানতে চাইলে শিল্পী বলেন, ‘আমরা এখন এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি যে জীবনের অনেক মূল্যবান সম্পদ দূরে সরে যাচ্ছে। আমরা বন্ধুহীন হয়ে পড়ছি।’