জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদকে বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা বহাল রেখে রায় দিয়েছে উচ্চ আদালত। শুনানি শেষে বজলুর রশীদের করা আপিল খারিজ করে গতকাল রবিবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।