দেশের শীর্ষ মাদক কারবারিদের (ড্রাগ ডিলার) নাম-পরিচয় দাখিল করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত একটি আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে আদেশের এক মাসের মধ্যে তালিকা দাখিল করতে বলেছে আদালত। দুই বছরের বেশি সময় আগে সুইস ব্যাংকে কারা অর্থ পাচার করে তাদের বিষয়ে একটি রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। এই রিট আবেদনটি এখনো বিচারাধীন। এ আবেদনটির সঙ্গে মাদক কারবারিদের বিষয়ে গত মঙ্গলবার একটি সম্পূরক আবেদন করেন এ আইনজীবী।