এসপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদ মর্যাদার তিন কর্মকর্তাকে সোমবার বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীকে বরিশাল মহানগর পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর পুলিশ সুপার ফারহাত আহমেদকে বরিশালের রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রাজীব আল মাসুদকে রেঞ্জ রিজার্ভ ফোর্স খুলনায় বদলি করা হয়েছে।