বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান মধুমতী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট ব্যাংকিং অপারেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: মধুমতী ব্যাংক লিমিটেড
বিভাগ: এজেন্ট ব্যাংকিং অপারেশন
পদ: হেড অব এজেন্ট ব্যাংকিং অপারেশন
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস
অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত কাজে অভিজ্ঞ থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1155576&fcatId=2&ln=1 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ জুন ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম