রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৯ জুন) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩৪৬ পিস ইয়াবা, ৩৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২০৯.৫ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।