সৌদি আরবের লিগে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবগুলো ইউরোপের লিগে খেলা খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে। করিম বেনজেমা এরই মধ্যে চুক্তি সেরেছেন আল ইত্তিহাদে। শোনা যাচ্ছিল আল ইত্তিফাকে কোচ হিসেবে যোগ দিতে পারেন স্টিফেন জেরার্ড।
জেরার্ড বলছেন তার কাছে প্রস্তাব আছে তবে তিনি তা গ্রহন করবেন না। 'সম্ভাব্য প্রস্তাবের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেটি আমি করেছি। গেল কয়েকদিন ধরে প্রস্তাব নিয়ে ভেবেছি। তবে আমি সেই প্রস্তাব গ্রহন করবো না।' বলেন জেরার্ড।
৪৩ বছরের জেরার্ড ২০১৮-২১ রেঞ্জার্সের কোচ ছিলেন। ২০২১-২২ এ তিনি কোচিং করান অ্যাস্টন ভিলাকে।