পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান পুনঃনির্বাচিত হওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টা ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।
এসময় সংগঠনের সহসভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম. ছাদেক হোসাইন, শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ এবং সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।