রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব শরণার্থী দিবস পালিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘সাধারণ রোহিঙ্গাদের’ ব্যানারে বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়েছে। এতে ক্যাম্পগুলোর মাঝি, সাব-মাঝি, মসজিদ-মাদ্রাসার ইমাম এবং সাধারণ রোহিঙ্গারা অংশ নেন। এ সময় রোহিঙ্গারা শিগগিরই নাগরিকত্বসহ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানান। রোহিঙ্গা বক্তারা আগামী বছরের এ দিনের মধ্যে যেকোনো মূল্যে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তারা এ দিনকে দ্য ওয়ার্ল্ড রিফিউজি ডের পরিবর্তে দ্য এন্ডিং অব রিফিউজি ডে হিসেবে উদযাপন করার আগ্রহের কথা জানান।

দিবসটি উপলক্ষে রোহিঙ্গারা বিভিন্ন ব্যানার ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি