রাজশাহীতে ৯৬ কেন্দ্রে নৌকা ৯৬৬২০, হাতপাখা ৮৬১৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর মোট ১৫৫টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রার্থীদের এজেন্টদের সামনে ঘোষণা শুরু করছেন প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯৬টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। প্রার্থীদের এজেন্টের কাছ থেকে পাওয়া তথ্য মতে, এই ৯৬ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান, পেয়েছেন ৯৬ হাজার ৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ৮ হাজার ৬১৮ ভোট। যে কেন্দ্রে ফল ঘোষিত হচ্ছে সেখানেই বিজয়ী প্রার্থীর সমর্থকরা মিছিল-শ্লোগানে আনন্দ প্রকাশ করছেন।