কোস্ট গার্ডের প্যাট্রল ভেসেল টাগ বোট কমিশনিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রগামী দুটি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি) ও দুটি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে কমিশনিং করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারি দৃষ্টিভঙ্গির ফলেই আমাদের নিজস্ব সমুদ্র এলাকা দাবি সংবলিত ‘ঞযব ঞবৎৎরঃড়ৎরধষ ডধঃবৎং ধহফ গধৎরঃরসব তড়হবং অপঃ, ১৯৭৪’ প্রণীত হয়। পরবর্তী সময়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠার সোপান রচনা করেন। ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলে থাকা অবস্থায় মহান জাতীয় সংসদে ‘বাংলাদেশ কোস্ট গার্ড বিল’ উত্থাপন করেন। যার পরিপ্রেক্ষিতে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি এ বাহিনীর যাত্রা শুরু হয়। পরবর্তীতে কালের পরিক্রমায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এ বাহিনীতে নতুন নতুন প্ল্যাটফর্ম ও অবকাঠামো সংযোজিত হয়েছে।

কোস্ট গার্ড বহরে এই নব সংযোজিত জাহাজসমূহ গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করবে। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত দুটি ইনসোর প্যাট্রল ভেসেল বিসিজিএস জয় বাংলা, বিসিজিএস অপূর্ব বাংলা ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এবং একটি ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি কোস্ট গার্ড বহরে যুক্ত হয়েছে। এ জাহাজগুলো যুক্ত হওয়ায় বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম বেগবান হবে বলে আশা করা যায়। বিজ্ঞপ্তি