গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মহানগরের চন্দনা চৌরাস্তা ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, ২০১৮ সালে করা একটি মামলায় আতাউরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, যা বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির জানান, আতাউর রহমান গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক।