নাটোরের বড়াইগ্রামে নিজ ঘরে আগুনে পুড়ে দুই সন্তানসহ নারীর মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। পরকীয়ায় বাধা হওয়ার কারণেই ঘরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দিয়ে পাষ- স্বামী মোহাম্মদ আলী ওলি এ হত্যাকা- ঘটিয়েছে বলে দাবি তাদের। এ ঘটনার মাত্র তিন মাসের মাথায় প্রেমিকা চাচাতো ভাইয়ের বউকে নিয়ে পালিয়েছে ওলি। গতকাল বৃহস্পতিবার উপজেলার খাকসা গ্রামবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।