রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে সেলিনা হোসেন

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন একুশে পদক প্রাপ্ত, বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও তার জীবন সঙ্গী আনোয়ার হোসেন খান।

পরিদর্শন কালে তারা এই সবুজে ঘেরা, আধুনিকতায় পরিপূর্ণ আবাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, ঢাকা শহরের যান্ত্রিকতার মাঝে এ যেন এক স্বস্থির নগরী, সামাজিকতা ও নির্মল পরিবেশের এ যেন এক বর্ণাঢ্য আয়োজন।

পরবর্তী প্রজন্ম এখানে পাচ্ছে সঠিক ভাবে বেড়ে উঠার সুযোগ আর প্রবীণেরা পাচ্ছে এক নির্মল পরিবেশে সমমনা মানুষের সাথে থাকার এক সুন্দর আয়োজন।