বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছর (২০২৩) বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ২৬২ বাংলাদেশি হজযাত্রী নিয়ে শেষ প্রি-হজ ফ্লাইট বিজি৩৩৫ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছিল।
তিনি আরও জানান, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।
২১ মে থেকে বিমান ১৬০টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করেছে।
বিমান হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হয়েছে। প্রথম ফিরতি হজ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে আগামী ৩ জুলাই ভোর ৬টা ৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।