পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে সেমিনার

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সভা কক্ষে পোড়ামাটির পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে দুটি গবেষণা সংশ্লিষ্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আশরাফুল আলম।

গবেষণা প্রকল্পের মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের রিসার্চ অফিসার ফারহানা খোন্দকার। পোড়ামাটির ইট উৎপাদন ও ব্যবহারের পরিবর্তে সরকারি নির্মাণকাজে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং আর্থিক ও কারিগরি নীতি সুপারিশ বিষয়ে তিনি তার গবেষণার আলোকে বক্তব্য তুলে ধরেন। বিজ্ঞপ্তি