সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। এ সময় লাফার্জহোলসিমের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি