প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। গত বুধবার মধ্যরাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। অর্থ পাচারের এক মামলায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তিনি গ্রেপ্তার হন।

জানা গেছে, আটকের পর গত বৃহস্পতিবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে আবুল কাশেমকে বুঝিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য ২৫ জুন তারিখ নির্ধারণ করেন বিচারক। সেই সঙ্গে আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।